বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ফ্রেঞ্চ ওপেনে শততম জয় ও রেকর্ড কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

    ফ্রেঞ্চ ওপেনে শততম জয় ও রেকর্ড কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনে নতুন ইতিহাস গড়েছেন—তিনি রেকর্ড ১৯তমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিক ম্যাচে তিনি ক্যামেরন নরিকে সহজেই পরাজিত করেছেন। একপেশে লড়াইয়ে জোকোভিচ নরিকে হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে, এক মুহূর্তের জন্যও প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেননি।
    রোলাঁ গারোয় নোভাক জোকোভিচ আবারও ইতিহাস গড়েছেন। ফ্রেঞ্চ ওপেনে এটি তার ১৯তম কোয়ার্টার ফাইনাল—যা কোনও একক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সর্বোচ্চ। শুধু তাই নয়, ক্যামেরন নরির বিপক্ষে জয় দিয়ে তিনি ফ্রেঞ্চ ওপেনে শততম জয়ও পূর্ণ করেছেন।

    ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান ম্যাচ শেষে বলেন, "দারুণ লাগছে। যদিও জানি, এর চেয়েও ভালো খেলতে পারি। এটা অবশ্যই বিশেষ কিছু। তবে যদি ১০১তম জয়ও পাই, তাহলে আরও ভালো লাগবে। নিজেকে সম্মানিত মনে করছি, তবে ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন সবচেয়ে জরুরি।"

    কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। তাদের মধ্যকার আগের মুখোমুখি লড়াইয়ে জোকোভিচ এগিয়ে আছেন ৮-৫ ব্যবধানে। তবে সর্বশেষ দেখায়, চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইনজুরির কারণে ম্যাচ ছাড়তে হয়েছিল জোকোভিচকে—যা এবার এক জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ