বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • লন্ডনে জমজমাট বাংলাদেশ বইমেলা, কবিতা-গান-গ্রন্থ উন্মোচনে মুখর দুই দিন

    লন্ডনে জমজমাট বাংলাদেশ বইমেলা, কবিতা-গান-গ্রন্থ উন্মোচনে মুখর দুই দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারে ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বাংলাদেশ বইমেলা-২০২৬। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত এই মেলা প্রবাসী বাঙালিদের জন্য হয়ে ওঠে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।

    প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই বইমেলায় বিপুল সংখ্যক লেখক, পাঠক ও দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী দিনে একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তীসহ যুক্তরাজ্যের বিশিষ্ট সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

    সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল জানান, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা ও নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে কাজ করে আসছে।

    সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় বলেন, এই বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়, এটি প্রবাসী জীবনের সাহিত্য ও সংস্কৃতির এক বৃহৎ উৎসব।

    মেলায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রকাশনী অংশ নেয়। নতুন বই প্রকাশ, লেখক-পাঠক আড্ডা, কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও সংগীত পরিবেশনায় মেলা হয়ে ওঠে আরও বর্ণিল।

    এ সময় বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণি বলেন, বই জ্ঞান ও মানসিক বিকাশের উৎস। তরুণ লেখকদের উৎসাহ দিতে তিনি বিভিন্ন বই সংগ্রহ করেছেন।

    মেলার বিশেষ আকর্ষণ ছিল সাহিত্য পদক ও সম্মাননা প্রদান। এবছর সাহিত্য পদক ২০২৬ পেয়েছেন কবি মাশূক ইবনে আনিস। গুণিজন সম্মাননা পেয়েছেন গবেষক ফারুক আহমদ এবং বেস্ট পারফর্মিং মেম্বার অ্যাওয়ার্ড পেয়েছেন উপস্থাপক হেনা বেগম ও নুরজাহান শিল্পী।

    দ্বিতীয় দিনের শেষ পর্বে ভারতীয় সংগীতশিল্পী সাহানা বাজপেয়ীর পরিবেশনায় বাংলা গানের মনোমুগ্ধকর আসর অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। এভাবেই আনন্দঘন পরিবেশে শেষ হয় প্রবাসের এই বর্ণাঢ্য বইমেলা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন