বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দুবাইতে লেবার ক্যাম্পে প্রবাসীদের জন্য ডকুমেন্টেশন সেবা শুরু

    দুবাইতে লেবার ক্যাম্পে প্রবাসীদের জন্য ডকুমেন্টেশন সেবা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আলকুজ লেবার ক্যাম্প এলাকায় প্রবাসী বাংলাদেশীদের জন্য গুড লাইফ নামক নতুন ডকুমেন্টেশন ক্লিয়ারিং সার্ভিস সেবা চালু করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা নুসরাত ফারিয়া এই সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন।

    দুবাইয়ের আলকুজ লেবার ক্যাম্পে প্রায় তিন লাখ শ্রমিক বসবাস করেন। আগে এই শ্রমিকদের ভিসা প্রসেসিং, আইডি কার্ড নবায়ন, মেডিকেল ফিটনেস ও অন্যান্য নথি সংক্রান্ত কার্যক্রমের জন্য দেরা বা বার দুবাইয়ের ডকুমেন্টেশন সেন্টারে যেতে হতো, যা তাদের জন্য সময় এবং অর্থের ব্যাপক বোঝা ছিল।
    এই সমস্যা সমাধান করতে কয়েকজন প্রবাসী বাংলাদেশী সরাসরি লেবার ক্যাম্প এলাকায় এই ডকুমেন্টেশন সেন্টার স্থাপন করেছেন। ফলে এখন স্থানীয় শ্রমিকরা হাতের নাগালে এই সেবা গ্রহণ করতে পারবে।

    গুড লাইফ ডকুমেন্টেশন ক্লিয়ারিং সার্ভিসিং প্রতিষ্ঠানের সিইও মোজাম্মেল হোসেন, জানান, “লেবার ক্যাম্পের শ্রমিকরা আগে ৩০ থেকে ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে সেবা কেন্দ্রে যেতে হতো। এখন তাদের জন্য এই সেবা কেন্দ্র অনেকটাই স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে।”

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নুসরাত ফারিয়া প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন সমস্যার কথা শুনেন। এ সময় গণমাধ্যম কর্মীদের কাছে প্রবাসীরা বিশেষভাবে ভিসা বন্ধ সংক্রান্ত বিষয়টি তুলে ধরে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন