মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে বড় হার, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার চান ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব ফ্রান্সে বিক্ষোভ-লুটপাট, চুরি হলো মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড আরব আমিরাতেহাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাকের পদত্যাগ গ্রহণ করলেন রাষ্ট্রপতি নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দেশের উন্নয়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আরব আমিরাতেহাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আরব আমিরাতেহাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎হাটহাজারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী কমিটির প্রধান মো. নজরুল হাসান এবং সংগঠনের সহসাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর রত্নগর্ভা মায়ের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ‎রোববার (১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে হাটহাজারী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুল হক মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদাৎ হোসেন।‎

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান ও মাওলানা মোহাম্মদ হাবিবউল্লাহ, কমিউনিটি নেতা সিআইপি জাহাঙ্গীর, সহসভাপতি কামাল উদ্দীন, মোরশেদুজ্জামান চৌধুরী, মো. খোরশেদ রাশেদ, মো. এম এ ছালাম, মোহাম্মদ হাসেম উদ্দীন ও মো. দিদারুল আলম।

    ‎এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জবরুল আলম, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ বাবর ও মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীন খোকন, অর্থ সম্পাদক মোহাম্মদ সাজিদ চৌধুরী মিজান, সহঅর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক মোহাম্মদ ইরফানুল ইসলাম, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীন ও মোহাম্মদ বাপ্পি, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ হিদায়াতউল্লাহ এবং সহধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসউদ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

    ‎অনুষ্ঠানের শুরুতে মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআনের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মরহুমাদের জীবন, আদর্শ এবং সন্তানদের সুশিক্ষিত ও সমাজসেবী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের অবদানের কথা স্মরণ করেন।

    আলোচনা সভা শেষে মরহুমাদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নাছির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন