মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক করল দূতাবাস অনলাইনে পাঞ্জাবি বিক্রি, ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন মিরপুর বিআরটিএতে অভিযান, ৫ দালালের কারাদণ্ড
  • আমিরাতের আইন মেনে চলতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কনস্যুলেটের আহ্বান

    আমিরাতের আইন মেনে চলতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কনস্যুলেটের আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের দেশটির আইন-কানুন ও বিধি-বিধান মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।

    এ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের উদ্যোগে এবং বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম-আল কোয়াইনের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১০ জুলাই ২০২৬) সংযুক্ত আরব আমিরাতের উম্ম-আল কোয়াইনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম-আল কোয়াইনের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) মিজ শাহনাজ পারভীন, সিনিয়র কমিউনিটি লিডার আমিরুল হক চৌধুরী এনামসহ প্রবাসী কমিউনিটির নেতারা।

    সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের আমিরাতের প্রচলিত আইন, নিয়ম-কানুন ও সামাজিক শৃঙ্খলা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

    কনস্যুলেটের কর্মকর্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এমন সচেতনতামূলক সভা আয়োজন করায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এবং বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম-আল কোয়াইন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন