আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সচেতনতায় দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশি প্রবাসীদের সচেতনতায় দুবাই পুলিশের উদ্যোগে দেইরায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক অনুষ্ঠান। ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার দুবাইয়ের দেইরায় অবস্থিত মার্কো পোলো হোটেলে বাংলাদেশি প্রবাসী কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুবাই পুলিশের ‘ইতিবাচক চেতনা’ দলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয়। স্থানীয় আইন-কানুন মেনে চলা, সামাজিক দায়িত্ব পালন এবং নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার বিষয়ে অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের প্রতি ইতিবাচক ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশি প্রবাসী কমিউনিটির সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য পুলিশের উদ্যোগে আয়োজিত এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীদের স্থানীয় আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতন করার পাশাপাশি কমিউনিটির সঙ্গে পুলিশের যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।