রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • গুছিয়ে কথা বলাও বড় গুণ, শিশুকে শেখাতে হবে যেসব অভ্যাস

    গুছিয়ে কথা বলাও বড় গুণ, শিশুকে শেখাতে হবে যেসব অভ্যাস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোটরা আধো আধো করে কথা বললে তা যেমন মিষ্টি লাগে, তেমনি তাদের মনের ভাব গুছিয়ে প্রকাশ করতে শেখানোও জরুরি। শৈশব থেকেই কিছু অভ্যাস গড়ে তুললে শিশু ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও দক্ষ বক্তা হয়ে উঠতে পারে।

    শিক্ষকতা থেকে শুরু করে নানা পেশায় গুছিয়ে কথা বলতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। মনের ভাব সুন্দরভাবে প্রকাশের এই ক্ষমতা কারও জন্মগত হতে পারে, আবার নিয়মিত চর্চার মাধ্যমেও অর্জন করা সম্ভব।

    শিশুদের ভাষা দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে স্কুলে গল্প বলা, আবৃত্তি, নাটক ও বিতর্কের মতো কার্যক্রম আয়োজন করা হয়। একইভাবে ঘরেও অভিভাবকরা কিছু সহজ অনুশীলনের মাধ্যমে শিশুর কথা বলার দক্ষতা বাড়াতে পারেন।

    আয়নার সামনে অনুশীলন
    শিশুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কথা বলার অভ্যাস করানো যেতে পারে। প্রিয় খাবার, খেলনা বা যেকোনো বিষয় নিয়ে এক মিনিট কথা বলতে উৎসাহ দিন। শুরুতে অসংলগ্ন হলেও ধীরে ধীরে সে গুছিয়ে বলতে শিখবে।

    পারিবারিক অংশগ্রহণ
    খেলার ছলে পরিবারের সবাই মিলে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার অভ্যাস তৈরি করা যেতে পারে। এতে শিশুরা শুধু শেখে না, বড়দের কথা বলার ধরনও অনুকরণ করে।

    ভালো শ্রোতা হওয়া
    শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল ধরার চেয়ে তাকে স্বতঃস্ফূর্তভাবে বলতে উৎসাহ দেওয়া উচিত। এতে তার আত্মবিশ্বাস বাড়ে।

    রেকর্ড করার অভ্যাস
    শিশুর কথা বলার অনুশীলন রেকর্ড করে তাকে শোনালে সে নিজেই নিজের ভুল বুঝতে পারে এবং উন্নতি করতে পারে।

    গল্প বলার খেলা
    পরিবারের সবাই মিলে গল্প তৈরি করার খেলায় অংশ নিতে পারে। এতে শিশুর কল্পনাশক্তি ও চিন্তাশক্তি বৃদ্ধি পায় এবং গুছিয়ে কথা বলার অভ্যাস তৈরি হয়।

    পড়ার অভ্যাস গড়ে তোলা
    শিশুকে ছোটবেলা থেকেই গল্পের বই ও সাহিত্যের সঙ্গে পরিচিত করালে তার ভাষার দক্ষতা ও চিন্তার পরিসর বাড়ে। তাই বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ