বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে

    হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর বল হাতেও স্বাগতিকদের চাপে ফেলতে ব্যর্থ হয়েছে সফরকারীরা। ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।

    প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর অতিক্রম করে লিড নেয় স্বাগতিকরা।

    লিড নেওয়ার পর বাংলাদেশকে সামান্য স্বস্তি এনে দেন পেসার খালেদ আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর।

    তবে ওই উইকেটের পর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ে ইনিংস বড় করতে থাকেন ইনোসেন্ট কাইয়া।

    ধৈর্যশীল ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন কাইয়া। এবাদত হোসেনকে বাউন্ডারি মেরে ১৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার।

    লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৪৯ রান। এতে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১০৯ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে স্বাগতিকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ