বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হোটেল, প্রশিক্ষণ, নিরাপত্তা—পর্যটন খাতে বড় পরিবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর দুর্যোগে বিপর্যস্ত সাত জেলা, নিহত ৫৭, আহত ৪০ রাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক! বৈশ্বিক চ্যালেঞ্জেও বেপজার সাফল্য, বেড়েছে রপ্তানি ও কর্মসংস্থান ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতালের জন্য কঠোর নির্দেশনা বিভাগীয় মামলায় দোষী, চাকরিচ্যুত সুপ্রিম কোর্টের কর্মকর্তা বাংলাদেশে ভুয়া বিয়ের ফাঁদ, মানবপাচারের ঝুঁকির সতর্কতা চীনের ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, ৫ বছরের জেল ইসরায়েলি সেনার জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হৃদয়ের ‘শিক্ষার্থীদের ভয় নেই’, বিএনপিকে কড়া ভাষায় বার্তা দিলেন পাটওয়ারী
  • জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হৃদয়ের

    জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হৃদয়ের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়েতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।

    ওয়ানডে সিরিজের মতো এবারও টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। সফরের শুরুতে টেস্ট এবং পরে ওয়ানডে সিরিজ হাতছাড়া করায় টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফেরাই এখন টাইগারদের লক্ষ্য।

    দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া ইয়াসির আলী এই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন। তার অন্তর্ভুক্তি বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবে বলে আশা করা হচ্ছে।

    আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে, আর জিম্বাবুয়ে দ্বাদশ। তবে চলমান সফরে মাঠের পারফরম্যান্সে সেই ব্যবধানের প্রতিফলন দেখা যায়নি।

    দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৭টি, জিম্বাবুয়ের জয় ৮টি। সর্বশেষ সিরিজেও জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

    তবে এবার ঘরের মাঠে দারুণ লড়াই করছে জিম্বাবুয়ে। তাই অতীতের পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্স দিয়েই ম্যাচ নিজেদের পক্ষে আনতে চাইছে বাংলাদেশ।

    বাংলাদেশের একাদশ

    তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন