বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হোটেল, প্রশিক্ষণ, নিরাপত্তা—পর্যটন খাতে বড় পরিবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর দুর্যোগে বিপর্যস্ত সাত জেলা, নিহত ৫৭, আহত ৪০ রাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক! বৈশ্বিক চ্যালেঞ্জেও বেপজার সাফল্য, বেড়েছে রপ্তানি ও কর্মসংস্থান ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতালের জন্য কঠোর নির্দেশনা বিভাগীয় মামলায় দোষী, চাকরিচ্যুত সুপ্রিম কোর্টের কর্মকর্তা বাংলাদেশে ভুয়া বিয়ের ফাঁদ, মানবপাচারের ঝুঁকির সতর্কতা চীনের ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, ৫ বছরের জেল ইসরায়েলি সেনার জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হৃদয়ের ‘শিক্ষার্থীদের ভয় নেই’, বিএনপিকে কড়া ভাষায় বার্তা দিলেন পাটওয়ারী
  • ‘শিক্ষার্থীদের ভয় নেই’, বিএনপিকে কড়া ভাষায় বার্তা দিলেন পাটওয়ারী

    ‘শিক্ষার্থীদের ভয় নেই’, বিএনপিকে কড়া ভাষায় বার্তা দিলেন পাটওয়ারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থী আন্দোলনের ইস্যুতে বিএনপিকে সতর্ক করে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের ছলচাতুরী বা রাজনৈতিক কৌশল প্রয়োগ করলে তার পরিণতি ভোগ করতে হবে।

    মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় আয়োজিত এনসিপির এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে কালিতলা হাট এলাকা থেকে একটি পদযাত্রা বের হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    পথসভায় চলমান এইচএসসি পরীক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, লাথি ও হেনস্তার ঘটনা ঘটেছে।

    বিএনপির উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের ‘টাল্টিবাল্টি’ বা প্রতারণামূলক আচরণ না করাই ভালো। তা না হলে ভবিষ্যতে রাজনৈতিকভাবে এর ফল ভোগ করতে হতে পারে।

    নিজেদের বিরুদ্ধে ওঠা সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের জুলাই ব্যবসায়ী বলা হয়। আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব, কিন্তু টেন্ডারবাজ রাজনীতি করব না।’

    সভার শেষদিকে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

    এ সময় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন