বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হোটেল, প্রশিক্ষণ, নিরাপত্তা—পর্যটন খাতে বড় পরিবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর দুর্যোগে বিপর্যস্ত সাত জেলা, নিহত ৫৭, আহত ৪০ রাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক! বৈশ্বিক চ্যালেঞ্জেও বেপজার সাফল্য, বেড়েছে রপ্তানি ও কর্মসংস্থান ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতালের জন্য কঠোর নির্দেশনা বিভাগীয় মামলায় দোষী, চাকরিচ্যুত সুপ্রিম কোর্টের কর্মকর্তা বাংলাদেশে ভুয়া বিয়ের ফাঁদ, মানবপাচারের ঝুঁকির সতর্কতা চীনের ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, ৫ বছরের জেল ইসরায়েলি সেনার জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হৃদয়ের ‘শিক্ষার্থীদের ভয় নেই’, বিএনপিকে কড়া ভাষায় বার্তা দিলেন পাটওয়ারী
  • বিভাগীয় মামলায় দোষী, চাকরিচ্যুত সুপ্রিম কোর্টের কর্মকর্তা

    বিভাগীয় মামলায় দোষী, চাকরিচ্যুত সুপ্রিম কোর্টের কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূইয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

    বুধবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ইব্রাহীম আলম ভূইয়ার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুলস, ১৯৮৩ অনুযায়ী তাকে ১৪ জুলাই থেকে চাকরি থেকে বরখাস্ত (Dismissal from Service) করা হয়েছে।

    তদন্তে উঠে আসে, তিনি ফেসবুকে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষায় মন্তব্য করে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। পাশাপাশি ব্যক্তিস্বার্থে কিছু কর্মচারীকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আদালত ও বিচারপতিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।

    এ ছাড়া প্রশাসনের বৈধ নির্দেশনা অমান্য করতে অন্য কর্মচারীদের প্ররোচিত করে অফিসে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগও তদন্তে উঠে আসে। সুপ্রিম কোর্ট প্রশাসনের মতে, এসব কর্মকাণ্ড গুরুতর অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থি।

    এর আগে চলতি বছরের ৫ মে তাকে সাময়িক বরখাস্ত করে প্রশাসন শাখায় সংযুক্ত করা হয়েছিল। বিভাগীয় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন