বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন বিশ্বকাপ রেকর্ডের পথে মেসি

    ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন বিশ্বকাপ রেকর্ডের পথে মেসি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে এবার আরেকটি ঐতিহাসিক অর্জনের হাতছানি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রায় চার দশক ধরে অক্ষত থাকা একটি বিশ্বকাপ রেকর্ড ভাঙার সুযোগ পাবেন তিনি।

    চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। গোল করার পাশাপাশি আক্রমণভাগে তার সামগ্রিক পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে ফুটবলবিশ্বে।

    পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা–এর তথ্য অনুযায়ী, এক বিশ্বকাপ আসরে গোলমুখে শটে সম্পৃক্ততার দিক থেকে ইতিহাসের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি। চলতি আসরে তিনি মোট ৫৪টি শটে সম্পৃক্ত হয়েছেন। এর মধ্যে নিজে নিয়েছেন ৩৩টি শট এবং সতীর্থদের জন্য তৈরি করেছেন ২১টি গোলের সুযোগ।

    এই তালিকার শীর্ষে এখনো রয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপে তিনি ২৯টি শট নেওয়ার পাশাপাশি সতীর্থদের জন্য ৩০টি গোলের সুযোগ তৈরি করে মোট ৫৯টি শটে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ ৩৯ বছর ধরে এই রেকর্ড অক্ষত রয়েছে।

    বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটিতে মেসি যদি অন্তত ছয়টি শটে সম্পৃক্ত হতে পারেন, তাহলে ম্যারাডোনার সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন।

    আরও একটি বিশেষ দিক হলো, আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন মেসি। একদিকে দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলার লক্ষ্য, অন্যদিকে ব্যক্তিগত রেকর্ডের হাতছানি—সব মিলিয়ে ম্যাচটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হতে যাচ্ছে।

    ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন মেসি। এবার তার সামনে সুযোগ রয়েছে আর্জেন্টাইন ফুটবলের আরেক কিংবদন্তি ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ডও নিজের নামে লেখানোর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন