বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • চোটে লিটনের স্বপ্ন ভাঙল, সুযোগ পেতে পারেন সোহান

    চোটে লিটনের স্বপ্ন ভাঙল, সুযোগ পেতে পারেন সোহান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে আর দেখা যাবে না বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে তার বদলি খেলোয়াড় হিসেবে বাংলাদেশের আরেক উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে গল গ্যালান্টস।

    দলটির সঙ্গে সোহানের আলোচনা ইতোমধ্যে এগিয়েছে বলে জানা গেছে। সবকিছু অনুকূলে থাকলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা আসতে পারে।

    এর আগে পুরো এলপিএল মৌসুমে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন লিটন দাস। সে কারণে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলেও ছিলেন না তিনি।

    তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাওয়া চোট তার পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। ইনজুরির কারণে এলপিএলে খেলার সুযোগ হারানোর পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষেও মাঠে নামতে পারেননি এই উইকেটকিপার-ব্যাটার।

    এ পরিস্থিতিতে গল গ্যালান্টস এখন বিকল্প হিসেবে নুরুল হাসান সোহানকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। চুক্তি সম্পন্ন হলে এবারের এলপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখা যেতে পারে সোহানকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন