বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • জন্মদিনের সেরা উপহার হিসেবে ফাইনালে উঠতে চান ইয়ামাল

    জন্মদিনের সেরা উপহার হিসেবে ফাইনালে উঠতে চান ইয়ামাল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্পেনের উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামাল ১৩ জুলাই ১৯ বছরে পা রেখেছেন। জন্মদিন উদযাপনের পরদিনই তার সামনে অপেক্ষা করছে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনালে আজ (১৪ জুলাই) টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

    ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জন্মদিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইয়ামাল জানান, সবচেয়ে বড় উপহার হিসেবে তিনি ফাইনালে ওঠার সুযোগকেই দেখতে চান।

    হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, "জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। এখনো পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি, আর খুব বেশি উপহারও পাইনি। তবে যদি নিজেকে একটি উপহার দিতে পারতাম, তাহলে সেটি হতো সেমিফাইনালে জয় এবং ফাইনালে খেলার টিকিট।"

    সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের নজর কাড়ে ইয়ামালের গলায় থাকা সাদা সোনা ও হিরাখচিত একটি নেকলেস। অনেকেই ধারণা করেন, এটি হয়তো জন্মদিনের উপহার।

    তবে সেই ধারণা নিজেই ভেঙে দেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার।

    হেসে ইয়ামাল বলেন, "এটি কোনো উপহার নয়। নেকলেসটির দাম আমি নিজেই পরিশোধ করেছি। জন্মদিনে নিজের জন্য নিজেরই দেওয়া উপহার এটি।"

    বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচের আগে ইয়ামালের এই আত্মবিশ্বাসী মন্তব্য ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, নিজের কাঙ্ক্ষিত ‘জন্মদিনের উপহার’ হিসেবে স্পেনকে ফাইনালে তুলতে তিনি কতটা সফল হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন