বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে বিকেলেই নেমে এলো সন্ধ্যার অন্ধকার, হালকা বৃষ্টিতে ভিজছে ঢাকা দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু একনেক বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে হামের প্রকোপ বেড়ে আক্রান্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশকে পোলিও ভ্যাকসিন অনুদান দিল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক প্রবীণ রাজনীতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বাংলাদেশের টেস্ট জয় জাতির জন্য আনন্দের ও গৌরবের: জামায়াত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের মর্যাদা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ
  • দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

    দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।

    বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে।

    এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৬৯ জন শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন।

    একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৫৬ জন শিশু।

    আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন