রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • চল্লিশের পর জরায়ুমুখ ক্যানসার ঝুঁকি: যেসব টেস্ট দরকার

    চল্লিশের পর জরায়ুমুখ ক্যানসার ঝুঁকি: যেসব টেস্ট দরকার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চল্লিশ বছর বয়স পেরিয়ে গেলে নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রাখা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। তাদের মতে, ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয়।

    চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে এখন ক্যানসার আগেভাগে ধরা পড়লে বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। তাই সময়মতো সচেতন হওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

    চিকিৎসকদের মতে, অনেক নারী পরিবারের সবার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকলেও নিজের শরীরের প্রতি পর্যাপ্ত যত্ন নেন না। ঘরের কাজ, সংসারের দায়িত্ব ও কর্মক্ষেত্রের চাপ সামলাতে গিয়ে নিজের স্বাস্থ্য উপেক্ষিত থেকে যায়। এর ফলে দীর্ঘমেয়াদে নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে।

    বর্তমানে স্তন ক্যানসার ও জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ওজন বৃদ্ধি এবং শারীরিক অনিয়ম এই রোগগুলোর অন্যতম কারণ।

    বিশেষ করে চল্লিশোর্ধ্ব নারীদের ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসার অন্যতম বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। তাই নিয়মিত স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

    বিশেষ করে যাঁরা আগে এইচপিভি টিকা নেননি, তাঁদের ঝুঁকি বেশি। টিকা যদি না নিতে চান বা সে বয়স না থাকে, তা হলে কিছু আগাম স্ক্রিনিং করিয়ে নেওয়া ভাল। ক্যানসার হওয়ার আগে শরীরের ভিতরে যে বদলটা হয়, তা ওই পরীক্ষাগুলির মাধ্যমে ধরা পড়ে।

    Ovarian Cancer Screening: Early Signs To Watch For | The Well by Northwell

    প্যাপ স্মিয়ার টেস্ট

    জরায়ুমুখের ক্যানসার চিহ্নিত করতে প্যাপ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। জরায়ুমুখ থেকে কোষের নমুনা সংগ্রহ করে মাইক্রোস্কোপের নীচে পরীক্ষা করা হয়। দেখা হয়, কোষের অস্বাভাবিক বা অনিয়মিত বিভাজন হচ্ছে কি না। সাধারণত ২১ বছর বয়স থেকে শুরু করে ৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত প্যাপ টেস্ট করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। প্রতি তিন বছর অন্তর এই পরীক্ষা করিয়ে নিলে নিশ্চিন্ত থাকা যাবে। জরায়ুমুখের ক্যানসার একেবারে প্রাথমিক পর্বে ধরা পড়লে তার নিরাময় সম্ভব।


    এইচপিভি ডিএনএ টেস্ট

    জরায়ুমুখের ক্যানসারের প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)। বয়স ৪০ পেরোলে শুধু প্যাপ স্মিয়ার না করে এইচপিভি টেস্টও করিয়ে নেওয়া জরুরি। এটি প্যাপ স্মিয়ারের মতোই। জরায়ুমুখ থেকে নমুনা সংগ্রহ করে দেখা হয় সেখানে ক্যানসার সৃষ্টিকারী ভাইরাসের উপস্থিতি আছে কি না। এই পরীক্ষার খরচ কিছুটা বেশি, সাধারণত ৩০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে এই পরীক্ষা করা যায়।


    বিআরসিএ১ এবং বিআরসিএ২ জিন টেস্টিং

    স্তন ও ডিম্বাশয়ের ক্যানসার ধরতে এই দুই পরীক্ষা খুবই জরুরি। ডিম্বাশয়ের ক্যানসারের তেমন কোনও লক্ষণ ধরা পড়ে না। তাই যদি পরিবারে স্তন ক্যানসার, জরায়ুমুখের ক্যানসার বা ডিম্বাশয়ের ক্যানসার হওয়ার ইতিহাস থাকে, তা হলে বয়স ত্রিশ পেরনোর সঙ্গে সঙ্গে এই দুই জিন স্ক্রিনিং করিয়ে রাখা জরুরি।


    কো-টেস্টিং

    ৪০-৬৫ বছর বয়সের মহিলাদের জন্যই এই পরীক্ষা। এতে একই সঙ্গে প্যাপ স্মিয়ার এবং এইচপিভি টেস্ট করা হয়। যদি দুই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে, তবে আগামী ৫ বছর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।

    হিস্টেরোস্কোপি

    এই পদ্ধতিতে একটি ক্যামেরা বসানো নল (হিস্টেরোস্কোপ) যোনি এবং জরায়ুমুখের মধ্য দিয়ে জরায়ুতে প্রবেশ করানো হয়। এর ডগায় থাকা ক্যামেরা দিয়ে জরায়ুর ভিতরের অংশ সরাসরি দেখা যায়। জরায়ুর ভিতরের আস্তরণ বা এন্ডোমেট্রিয়ামের ভিতরে কোনও অস্বাভাবিক বৃদ্ধি, পলিপ বা টিউমার হচ্ছে কি না, তা ধরতে এই পরীক্ষা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ