বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের পর এ বিষয়ে কথা বলা যাবে।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

    তাহসিফের মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে প্রাথমিক তদন্ত হোক। মরদেহের ময়নাতদন্ত হোক। তারপর কথা বলা যাবে। তদন্ত ছাড়া আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।”

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে দেশে কাউকে গুম করা হয়নি এবং কোনো ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেনি।

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন, নাটোরে হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার এবং চলমান উপনির্বাচন নিয়েও কথা বলেন তিনি।

    আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কে কখন আসতে চাচ্ছেন, সেটি আমাদের দেখার বিষয় নয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রচলিত আইন অনুযায়ীই সবার বিচার হবে।”

    নাটোরে হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই একজন সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া সম্ভব হয়েছে।”

    ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন ভালো হচ্ছে এবং তখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে তাঁর কাছে তথ্য রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন