বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

    সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহিদা আক্তার এ আদেশ দেন।

    আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সফিউল ইসলাম। শুনানিতে তিনি দাবি করেন, ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য নেই। পাশাপাশি অসুস্থতা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া এবং স্থায়ী ঠিকানার বিষয় উল্লেখ করে জামিন চান তিনি। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও একাধিকবার ডনের জামিন আবেদন নামঞ্জুর হয়। গত ৯ আগস্ট তাঁকে কারাগারে পাঠানো হয়। ওই দিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় সিআইডির একটি দল তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরে এ মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

    সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করেন তাঁর মামা মোহাম্মদ আলমগীর। এজাহারে ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

    মামলার এজাহারে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, আশরাফুল হক ওরফে ডনসহ ১১ জনের নাম রয়েছে।

    এর আগে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    হত্যা মামলা দায়েরের পর গত বছরের ২৭ অক্টোবর সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন