বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • নারীদের হেনস্তা: মালয়েশিয়ায় বাংলাদেশিকে কঠোর শাস্তি 

    নারীদের হেনস্তা: মালয়েশিয়ায় বাংলাদেশিকে কঠোর শাস্তি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন দেশটির আদালত।

    বুধবার (১৩ মে) আদালত আগের রায়ের পর্যালোচনা শেষে এই নতুন দণ্ড ঘোষণা করে।

    স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রমজান আলী (৪১)। তিনি মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

    এর আগে ৬ মে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছিলেন। পরবর্তীতে শাস্তি পর্যালোচনায় তার দণ্ড বাড়িয়ে দেড় বছরের কারাদণ্ড ও একটি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়।

    গত ২৭ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় এবং ওই দিন থেকেই তার দণ্ড কার্যকর ধরা হয়েছে বলে জানানো হয়।

    আদালত সূত্রে জানা যায়, গত ৬ মে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। অভিযোগে বলা হয়, তিনি ২১ থেকে ২৮ বছর বয়সী এক জার্মান নারী ও চার মালয়েশিয়ান নারীকে বিভিন্ন স্টেশন ও এসকেলেটরে শ্লীলতাহানির উদ্দেশ্যে উত্ত্যক্ত করেন।

    ঘটনাগুলো ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে কুয়ালালামপুরের বিভিন্ন এলআরটি ও এমআরটি স্টেশনে ঘটে বলে জানা গেছে।

    এদিকে আসামির পরিবার তাকে দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেও আদালত তা গ্রহণ করেননি। রায় ঘোষণার সময় তার ভাই আদালতে উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ