মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহাকে ঘিরে গণপূর্তে দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ

অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহাকে ঘিরে গণপূর্তে দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পওবিপ্র) মো. শামছুদ্দোহাকে ঘিরে দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

অধিদপ্তরের একাধিক সূত্রের দাবি, তাঁর নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা বিভিন্ন প্রকল্প অনুমোদন, বাজেট বণ্টন এবং দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে আসছে। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দিতে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

এছাড়া তাঁর নামে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও জেলা পর্যায়ে সম্পদের তথ্য নিয়ে অভিযোগ রয়েছে। বিদেশে অর্থপাচারের অভিযোগও উঠলেও এর সপক্ষে আনুষ্ঠানিক প্রমাণ বা তদন্তের ফল প্রকাশ হয়নি।

অধিদপ্তরের ভেতরের একাংশের দাবি, প্রশাসনিক প্রভাব ও রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দীর্ঘদিন ধরে এসব অভিযোগ চাপা পড়ে ছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও আলোচনা হলেও কোনো আনুষ্ঠানিক তদন্ত নেই।

অভিযোগ রয়েছে, চাকরির শেষ পর্যায়ে এসে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি।

এদিকে গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও কর্মচারী এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত মো. শামছুদ্দোহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন