রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • সাবেক সিনিয়র সচিব জাহাংগীর গ্রেফতার

    সাবেক সিনিয়র সচিব জাহাংগীর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

    বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

    জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে এ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

    মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন গত ১১ মে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।

    শুনানির দিন জাহাঙ্গীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

    মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় এ ঘটনা ঘটে। ওই সময় এলোপাতাড়ি গুলিতে রিকশাচালক রিপন আহত হন।

    পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

    এ ঘটনায় ২৮ আগস্ট নিহতের স্ত্রী শামীমা আক্তার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ এবং আরও ২০০–২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন