শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • আবারও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক 

    আবারও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার (২ কোটি ৫০ লাখ ডলার) কিনেছে বাংলাদেশ ব্যাংক।

    বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ওইদিন দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে মোট ২৫ মিলিয়ন ডলার ক্রয় করা হয়। এ সময় ডলারের কাট-অফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

    এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি মে মাসে এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ১৭ কোটি ডলার ক্রয় করা হয়েছে।

    সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ ডলার (প্রায় ৫.৮৪ বিলিয়ন ডলার) কিনেছে।

    অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ