দেশে হামের প্রকোপ বেড়ে আক্রান্ত ৫০ হাজারের বেশি

ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ৫১ হাজার ৫৬৭ জনকে হামের সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৭ হাজার ২৪ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়।
আক্রান্ত ও মৃতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ, দ্রুত চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে হামের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ পরিস্থিতিতে অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন