রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • পদ্মা ব্যারেজ নিয়ে বিদেশি আলোচনার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

    পদ্মা ব্যারেজ নিয়ে বিদেশি আলোচনার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং এ নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, গঙ্গা নদী নিয়ে যে আলোচনা প্রয়োজন, তা আলাদা প্রক্রিয়ায় চলমান রয়েছে।

    বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ এর সুবিধাভোগী হবে। পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে প্রতি বছর প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে মোট প্রায় ৩৪ হাজার ৪৯৪ কোটি টাকা খরচ হবে, যা সম্পূর্ণ দেশীয় অর্থায়নে করা হবে।

    মন্ত্রী আরও বলেন, প্রকল্পের প্রাথমিক পরিকল্পনায় খাল খননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করা হবে এবং পানি সংরক্ষণের জন্য আধুনিক কারিগরি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গঙ্গা চুক্তির বাস্তবায়নে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে বলেও তিনি জানান।

    ফারাক্কা ব্যারেজের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে রাজবাড়ী এলাকায় পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ৫৪টি আন্তঃসীমান্ত নদীর হিস্যা এই প্রকল্পের বিষয় নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন