রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • দেশে ৩০ লাখ কোটি টাকার ঋণ পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি: তথ্যমন্ত্রী

    দেশে ৩০ লাখ কোটি টাকার ঋণ পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারকে ৩০ লাখ কোটি টাকার ঋণের ভার বহন করতে হচ্ছে, যা তিনি পূর্ববর্তী সরকারের ‘ভঙ্গুর অর্থনীতির উত্তরাধিকার’ হিসেবে উল্লেখ করেন।

    বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “আমরা এমন এক সময় দেশের দায়িত্ব নিয়েছি, যখন আগের সরকারের সময়ে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমাদের বহন করতে হচ্ছে।” তিনি আরও জানান, প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়, যেখানে দেশের রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলার। ফলে আমদানি নির্ভরতার কারণে অর্থনীতিতে ঘাটতি বাজেট ও চাপ তৈরি হচ্ছে।

    জহির উদ্দিন স্বপন আরও বলেন, এই ভাঙা অর্থনীতি পুনর্গঠনে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে। এ সময় রাজনৈতিক বিভাজন না বাড়িয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

    তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, জনগণের মধ্যে ধর্মীয় ও সামাজিক বিভাজন তৈরি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হয়েছিল, যা দেশের জন্য ক্ষতিকর হয়েছে।

    জাতীয় সংসদের প্রসঙ্গে তিনি বলেন, সংসদের ভেতরের গঠনমূলক বিতর্ককে বাইরে রাজপথে নেওয়া উচিত নয়, এতে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

    অনুষ্ঠানে ধর্মীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন