রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • সরকারের ৭ দপ্তরের শীর্ষ পদে বড় রদবদল

    সরকারের ৭ দপ্তরের শীর্ষ পদে বড় রদবদল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং জনস্বার্থ বিবেচনায় সরকারের সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে বদলি ও প্রেষণে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী ১৮ মে’র মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

    হাসান আকাশকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপপরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার।

    শামীম আহমেদকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।

    মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    মাঠ প্রশাসনে সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তিনি পূর্বে পঞ্চগড়ে দায়িত্ব পালন করছিলেন। একইভাবে মিজ শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

    এছাড়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি এর আগে বাগাতিপাড়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন