সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর কোতোয়ালি থানার ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।
নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি এলাকায় ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। ওই দিন তিনি গুলিবিদ্ধ হন এবং দুই দিন পর ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ রামগঞ্জে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার রুমা ২০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন