বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, উদ্বেগ রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পর্যটন কার্নিভালের জন্য ঝাউবাগানের গাছ কাটা হয়নি: প্রশাসন প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত শি-ট্রাম্প-পুতিনের নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুটি গিনেস রেকর্ড একনেকে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা
  • অস্ট্রেলিয়ার বাজার ধরতে মেলবোর্নে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

    অস্ট্রেলিয়ার বাজার ধরতে মেলবোর্নে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা খুঁজতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।

    আজ থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। এতে ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন।

    বাংলাদেশের অংশ নেওয়া ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অংশগ্রহণ করছে।

    মেলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র, গৃহসজ্জার সামগ্রীসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্য প্রদর্শন করছে। এ ছাড়া ইপিবির পৃথক স্টলে দেশের রপ্তানি খাতের বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্যভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য তুলে ধরা হচ্ছে।

    প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি ও প্রবেশাধিকার বাড়ানো। পাশাপাশি নতুন আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করা। আন্তর্জাতিক ক্রেতা, উৎপাদক, সরবরাহকারী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন রপ্তানি বাজার অনুসন্ধানও এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।

    আজ সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সিলর রনি চাকমা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং মেলার আয়োজকেরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

    প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত এক বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন বাণিজ্যিক কাউন্সিলর রনি চাকমা। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা বাংলাদেশের রপ্তানি খাত সম্পর্কে ধারণা পান।

    সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো নতুন ক্রেতা খুঁজে পাবে, রপ্তানি আদেশ পাবে এবং অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে ব্যবসায়িক অংশীদারত্ব বাড়াতে পারবে।

    দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণে ইপিবির সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন