মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • ইয়েমেনে ৬০০ সরকারি যোদ্ধাকে মুক্তি দিল হুথি বিদ্রোহীরা

    ইয়েমেনে ৬০০ সরকারি যোদ্ধাকে মুক্তি দিল হুথি বিদ্রোহীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ৬০০ যোদ্ধাকে বিনা শর্তে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) রাজধানী সানায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।

    সংবাদমাধ্যম দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সরকারি বাহিনীর এসব সদস্যকে আটক করেছিল হুথিরা। কোনো ধরনের বন্দিবিনিময় ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

    সানার বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা বলেন, কোনো বিনিময় ছাড়াই এত বিপুলসংখ্যক বন্দিকে মুক্তি দেওয়ার ঘটনা নজিরবিহীন। এর আগে মানবিক বিবেচনায় আরও ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে ইয়েমেন সরকার হুথিদের যোদ্ধাদের মুক্তি দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

    আল-মুর্তাদা আরও অভিযোগ করেন, বন্দি মুক্তির প্রক্রিয়ায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বাধা দেওয়ার চেষ্টা করে আসছে।

    এদিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির সদস্যরা মুক্তি পাওয়া ৬০০ বন্দির প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

    ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই বছর রাজধানী সানাসহ দেশটির বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের সংঘাতে হস্তক্ষেপ করে।

    টানা সাত বছর বিমান হামলা চালিয়েও হুথিদের পরাস্ত করতে না পেরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে চলতি বছরের জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। এতে দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন