মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ

    ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে এ পরীক্ষা করানো যাবে। জনপ্রতি স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা।

    সোমবার (১৬ নভেম্বর) থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ কার্যক্রম শুরু হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাতে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

    এতে আরও বলা হয়েছে, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে তাঁর মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

    নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মীদেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ হাজার টাকার বেশি না দিতে এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করা হয়েছে।

    কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে, কর্মীদের হয়রানি করলে বা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। এ জন্য secretary@probashi.gov.bd ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠানো যাবে। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    যে ৫১টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে

    অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা নিচে দেওয়া হলো—

    মতিঝিল: এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার।

    ফকিরাপুল: ওয়াদি হেলথ চেকআপ ও মেডিফ্লাই হেলথ সার্ভিসেস।

    পুরানা পল্টন: ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, এ এফ মেডিকেল সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার।

    নয়াপল্টন: আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও ওয়ান প্লাস মেডিকেল সেন্টার।

    বিজয়নগর ও ডিআইটি অ্যাভিনিউ: পারফেক্ট মেডিকেয়ার, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার ও ভিটা হেলথ মেডিকেল।

    বনশ্রী ও রামপুরা: ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, লিডিং হেলথ চেকআপ লিমিটেড, ডায়নামিক ল্যাব, ডেল্টা হেলথ কেয়ার ও পিওর হেলথ মেডিকেল সেন্টার।

    বনানী ও কাকলী: গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সারা হেলথ কেয়ার, এলবি হেলথকেয়ার ও সানমুন মেডিকেল সেন্টার এবং পুষ্প ক্লিনিক।

    প্রগতি সরণি, বাড্ডা ও বসুন্ধরা: ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার ও সুরক্ষা মেডিকেল সেন্টার।

    অন্যান্য এলাকা: দক্ষিণখানের জান্নাহ মেডিকেল সার্ভিসেস, উত্তরা সেক্টর-৪-এর মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আবদুল্লাহপুরের আইচি হাসপাতাল, গাজীপুরের শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, ধানমন্ডির গ্রিন রোডের ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ক্যান্টনমেন্ট মানিকদীর ইশতিয়াক মেডিকেল সেন্টার ও ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাটিকাটার মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কাফরুলের স্মার্ট মেডিকেল সেন্টার, নিউ ইস্কাটনের ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার, তেজগাঁও বিমানবন্দর সড়কের এভারগ্রিন মেডিকেল সেন্টার এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন