মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’

    গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শহুরে মেয়ে সাবিহা। একদিন বেড়াতে যায় গ্রামের চাচার বাড়িতে। সেখানে গিয়ে অবাক হয় সে। কারণ, গ্রামের শিশু থেকে বৃদ্ধ—সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করে। এমনকি গ্রামের ঝালমুড়ি বিক্রেতারও রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

    অবাক হওয়ার আরও বাকি থাকে। গ্রামের বাসিন্দারা দাবি করেন, ইনস্টাগ্রামে তাঁরা নিয়মিত কথা বলেন পছন্দের তারকাদের সঙ্গে। কেউ চ্যাট করেন রণবীর সিং কিংবা মাধুরী দীক্ষিতের সঙ্গে, আবার কারও পছন্দের তারকা ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ও আরলিং হালান্ড।

    বাস্তবে এমন কোনো গ্রামের অস্তিত্ব নেই। এটি একটি ইউটিউব ফিল্মের গল্প। নাম ‘ইনস্টাগ্রাম’। মাসুদুল হাসানের ভাবনায় গল্পটি লিখেছেন সিদ্দিক আহমেদ। পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

    গত ১৪ নভেম্বর সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ফিল্মটি। এরই মধ্যে এর ভিউ ৮০ লাখ ছাড়িয়েছে। হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পটির শেষ দিকে উঠে এসেছে সামাজিক কল্যাণ ও মানুষের পারস্পরিক সৌহার্দ্যের বার্তা। এ কারণেই দর্শকদের কাছে এটি ভালো সাড়া পাচ্ছে।

    ইনস্টাগ্রাম ফিল্মের কেন্দ্রীয় চরিত্র সালেক। এ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। গ্রামের এই যুবক টাকা নিয়ে বাসিন্দাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেন। এরপর তাঁদের পছন্দের তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে নিজেই ভক্তদের সঙ্গে চ্যাট করেন। শহর থেকে আসা তরুণী সাবিহা, যার চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা, একসময় সালেকের এই কৌশল ধরে ফেলেন। তবে পরে জানা যায়, সবার ভালো চেয়েই এমন কাজ করেছিলেন সালেক।

    ফিল্মটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, রোজী সিদ্দিকী, মাহমুদুল হাসান মিঠু, ইসরাত অতিথি, এমএনইউ রাজুসহ অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন