রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা রাজধানী পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান
  • অনন্ত জলিল ও পরিবারের জন্য দোয়া চাইলেন বর্ষা

    অনন্ত জলিল ও পরিবারের জন্য দোয়া চাইলেন বর্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের ব্যবসায়িক সংকট ও আইনি নোটিশের খবরের মধ্যে স্বামী ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জীবনের কঠিন সময়ে সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি।

    শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে বর্ষা লেখেন, জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে এটিই জীবনের স্বাভাবিক বাস্তবতা। সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যেতে চান তিনি।

    স্ট্যাটাসে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, দোয়া ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান বর্ষা। মানুষের এই সমর্থন তাঁদের সাহস ও অনুপ্রেরণা জোগায় বলেও উল্লেখ করেন তিনি।

    নিজের স্বামী অনন্ত জলিল, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের জন্য বিশেষভাবে দোয়া চান এই অভিনেত্রী। তাঁদের সব বিপদ-আপদ থেকে রক্ষা করা, জীবনের পথ সহজ করে দেওয়া এবং সবার মনের ভালো ইচ্ছাগুলো পূরণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। পাশাপাশি দেশের সব মানুষ যেন শান্তিতে ও সুস্থভাবে জীবন কাটাতে পারেন, সেই কামনাও জানান।

    বর্ষার এই পোস্টের আগে শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন বার্তা দেন অনন্ত জলিলও। পবিত্র কোরআনের বাণী উল্লেখ করে আল্লাহর ওপর ভরসা রাখার কথা বলেন তিনি। যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন এবং ইতিবাচকভাবে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নেতিবাচক আলোচনা করা ব্যক্তিদের উদ্দেশেও মন্তব্য করেন।

    এদিকে সম্প্রতি অনন্ত জলিল ও তাঁর স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের আংশিক অর্থ পরিশোধের জন্য দেওয়া ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। এরপর ব্যাংকটি তাঁদের নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক।

    ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে অনন্তের পোস্টের কয়েক ঘণ্টা পর বর্ষার দোয়া চেয়ে দেওয়া স্ট্যাটাসটি সামনে আসে। যদিও সেখানে ব্যাংকের নোটিশ বা ব্যবসায়িক সংকট নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি, তবে স্বামী ও পরিবারের জন্য তাঁর বিশেষ প্রার্থনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন