রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা রাজধানী পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

    বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০২৭ সালের তালিকায় বাংলাদেশের আরও দুই নারীও জায়গা পেয়েছেন।

    সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান।

    প্রকাশনায় তাঁকে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন, দীর্ঘ ১৭ বছরের লন্ডন প্রবাস এবং দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

    তারেক রহমানের পাশাপাশি তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। তাঁরা দুজনই ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

    ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। অন্যদিকে, রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত রাজিয়া সুলতানা।

    এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম নেই।

    প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এতে শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন