রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা রাজধানী পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান
  • মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

    মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় চলমান এই প্রতিযোগিতায় শুরু থেকেই নজর কাড়ছেন তিনি। এবার সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে হলুদ গাউনে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা পেয়েছেন মাহি।

    মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গ্র্যান্ড ফিনালেতে পৌঁছাতে প্রতিযোগীদের পেরোতে হবে বেশ কয়েকটি ধাপ। এরই মধ্যে বিভিন্ন ফটোশুট ও আয়োজনে আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে মাহিকে দেখা গেছে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউনে। ফুলহাতা গাউনটির কোমরের অংশে রয়েছে পাথরের কারুকাজ। তাঁর পরনে সাদা স্যাশে লেখা ‘বাংলাদেশ’। সমুদ্রপাড়ের পটভূমিতে এই সাজে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল তাঁকে।

    একটি ছবিতে মিসর, হংকং, ভেনেজুয়েলা ও নিউজিল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে দেখা গেছে মাহিকে। তাঁরা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন।

    ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

    এদিকে প্রতিযোগিতায় শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। বাংলাদেশকে শীর্ষে পৌঁছে দিতে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন মাহি।

    গত ৭ নভেম্বর রাজধানীর এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

    আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। মাহির হাত ধরে আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য পাবে—এমন প্রত্যাশা করছেন দেশের দর্শক ও ভক্তরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন