রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা রাজধানী পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য

    শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খলার কারণে উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। রোববার (১৫ নভেম্বর) থেকে আশুলিয়া, সাভারসহ সংশ্লিষ্ট অঞ্চলের এসব কারখানা বন্ধ থাকবে।

    বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার এ সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

    শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

    তিনি বলেন, নিম্নতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে একটি মহল পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কয়েকটি শিল্পাঞ্চলে গত ৭ থেকে ১২ দিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত বড় সংকটে পড়তে পারে।

    বিজিএমইএ সভাপতি বলেন, অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে তাঁর অভিযোগ, বাইরের কিছু মহলের উসকানিতে কয়েকজন শ্রমিক কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁরা নিজেরা কাজ না করার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।

    কিছু কারখানায় এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে শ্রমিকেরা কাজ বন্ধ করে হাজিরা দিয়ে কারখানা ছাড়তে বাধ্য হন বলেও অভিযোগ করেন তিনি। পরে একদল শ্রমিক অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইটপাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন এবং অন্য শ্রমিকদেরও জোর করে বাইরে বের করে আনার চেষ্টা করছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

    মাহমুদ হাসান খান জানান, চলমান পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। এতে পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    তিনি আরও বলেন, বিশৃঙ্খলার কারণে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করার দায়িত্বপ্রাপ্ত নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। গণমাধ্যমের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, বোর্ডের শ্রমিক প্রতিনিধি জানিয়েছেন, চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাঁর বা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই।

    সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হচ্ছে না বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। তাঁর ভাষ্য, মাঠপর্যায়ের অনেক শ্রমিক নেতা ও প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

    তিনি জানান, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেওয়া মালিকেরা মত দিয়েছেন, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে নিম্নতম মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা থাকে না।

    মাহমুদ হাসান খান বলেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা বিবেচনায় সংশ্লিষ্ট অঞ্চলের সদস্য কারখানার মালিকেরা কঠিন হলেও অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। তাই শ্রম অসন্তোষের মধ্যে উৎপাদন চালাতে ব্যর্থ কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

    আশুলিয়া ও সাভারের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা করা এবং এর সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।

    পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করে তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারকে কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে।

    একই সঙ্গে সংকট নিরসনে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

    সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, পোশাকশিল্পে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনা, শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং দেশের রপ্তানি আয় অব্যাহত রাখতে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন