রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা রাজধানী পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান
  • ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও

    ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বিরুদ্ধে আপাতত নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর দাবি, অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে এতটাই দুর্বল করা হয়েছে যে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রয়োজন পড়ছে না। তবে ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সেটিই যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

    শুক্রবার ওয়াশিংটনে মার্কিন থিঙ্কট্যাংক ফেডারেলিস্ট সোসাইটির এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন রুবিও। সেখানে তিনি বলেন, বর্তমানে ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে মাত্রায় অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে, তা অত্যন্ত তীব্র। এতে দেশটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে তাঁর মতে, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না—এ নিশ্চয়তা অর্জন করতে পারলেই প্রকৃত বিজয় আসবে।

    ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও অর্থনৈতিক ভোগান্তি পোহাতে হয়েছে বলে স্বীকার করেন রুবিও। বিশেষ করে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতির প্রায় সব খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    তবে মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সংঘাতে জড়িয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। রুবিও বলেন, ট্রাম্প চাইলে ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি উপেক্ষা করে অজনপ্রিয় এই যুদ্ধ এড়িয়ে যেতে পারতেন এবং সমস্যাটি পরবর্তী প্রশাসনের জন্য রেখে দিতে পারতেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সমস্যাটি অমীমাংসিত রাখতে চাননি।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় ছয় মাসের সংঘাতের পর গত ২৪ আগস্ট থেকে দেশটির ওপর হামলা বন্ধ করে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে ওয়াশিংটন। এই অভিযানের আওতায় ইরানের বন্দরগুলো অবরোধ, তেল রপ্তানি বন্ধ এবং দেশটির ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

    যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের পাল্টা জবাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরও জোরদার করে ইরান। অবরোধ উপেক্ষা করে প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো ইরানি ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা সমুদ্রপথে পেতে রাখা মাইনের ঝুঁকিতে পড়ছে।

    জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সামুদ্রিক অঞ্চলে প্রায় ১৩৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৫ জন নাবিক নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে আহত হয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন