রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা রাজধানী পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান
  • ট্রাম্প-পুতিন-শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক ১৯ নভেম্বর

    ট্রাম্প-পুতিন-শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক ১৯ নভেম্বর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের সাইডলাইনে তাঁদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

    মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে একটি উচ্চাভিলাষী চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতিও আলোচনায় স্থান পেতে পারে।

    এর আগে ট্রাম্প নিজেই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার সঙ্গে আলোচনা করবেন।

    শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে সম্ভাব্য বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি ট্রাম্পের আলোচনার অগ্রাধিকারে থাকবে। প্রেসিডেন্ট মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।

    ওয়েলস জানান, এপিইসি সম্মেলনে অংশ নিতে বুধবার রাতে শেনঝেনে পৌঁছাবেন ট্রাম্প। ২১ সদস্যদেশের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটি হবে চতুর্থ বৈঠক।

    চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধানদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র।

    তবে বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় আসার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি। মার্কিন সংবাদমাধ্যম এপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের পর কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই।

    চীন সফরের আগে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, এ সফরের মধ্য দিয়ে মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য অর্জনের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

    এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলোর ওপর বিদ্যমান নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়ে পড়েছে। স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার ধারাবাহিকতাও এতে বড় ধাক্কা খেয়েছে।

    এ পরিস্থিতিতে জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প পুরোনো চুক্তি নবায়নের পরিবর্তে আরও উন্নত একটি চুক্তি করতে চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি, বেইজিং নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।

    সূত্র: রয়টার্স, বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস ও এপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন