মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির

    অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রয়োজন ছাড়া সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে পরীক্ষাগারের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণের সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনাবিষয়ক সাব কমিটি।

    সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ইউএনএফপির সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীনে গঠিত সাব কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

    কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে বৈঠকে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশ নেন।

    বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন কমিটির সভাপতি। বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকিতে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয় কমিটি।

    বাল্যবিবাহ প্রতিরোধ ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানো এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয় বৈঠকে।

    এ ছাড়া অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় উপকরণের সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

    বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপির সংশ্লিষ্ট প্রতিনিধি, ওজিএসবি সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন