মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • মার্কিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়ার পরামর্শ দূতাবাসের

    মার্কিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়ার পরামর্শ দূতাবাসের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় সব তথ্য সঠিক ও সত্যভাবে দেওয়ার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়া অথবা পরিবারের বিশ্বস্ত সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

    সোমবার (১৬ নভেম্বর) দূতাবাসের এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে দেওয়া সব তথ্যের যথার্থতা ও সত্যতা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে অন্য কারও ওপর নির্ভর না করে নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

    বার্তায় আরও বলা হয়, ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করা থেকে বিরত থাকা উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন