তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে রাজধানীর তেজগাঁও থানায় যাওয়ার পর সোমবার দুপুরে একটি বাংলাদেশি নম্বর থেকে তাঁকে ফোন করে এ হুমকি দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন।
ইয়াসির আরাফাত বলেন, বেশ কয়েক দিন ধরেই ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ জানাতে তিনি থানায় গেলে একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এর আগে রোববার এক বিবৃতিতে এনসিপি জানায়, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন