সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার

    সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, সামাজিক নিরাপত্তা এবং মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

    শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    গ্রেপ্তার নারীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, আটকের পর নারীদের নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

    কর্তৃপক্ষের ভাষ্য, নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    সৌদি আরবে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ। এ অপরাধে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত এ অপরাধের শাস্তি হিসেবে বেত্রাঘাতের বিধানও ছিল। ওই বছর সৌদি সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের নির্দেশে তা বাতিল করা হয়।

    দেশটিতে কোনো প্রবাসী এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সাজা ভোগের পর তাঁকে নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন