‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ। ৯ আগস্ট তাঁকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে একই বছরের ১৬ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও পান তিনি। ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন