সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি

    শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা বিবেচনায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

    রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগসহ চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

    সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা, ন্যানো প্রযুক্তি ও ডেটা সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।

    এ ছাড়া শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য।

    সাক্ষাৎকালে বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন