সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

    শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতের আগমনে ত্বকের যত্ন ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ক্রেতাদের জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এই অফারের আওতায় বিভিন্ন ব্র্যান্ডের লোশন, ময়েশ্চারাইজিং ক্রিম, ফেসওয়াশসহ নানা ধরনের প্রসাধনী ও ত্বকের যত্নের পণ্য পাওয়া যাচ্ছে ছাড়ে। পাশাপাশি ইলেকট্রিক কেটলি, পানির বোতলসহ শীতের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রীতেও রয়েছে বিশেষ মূল্যছাড়।

    শীত মৌসুমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে লোশন ও ময়েশ্চারাইজিং ক্রিমের চাহিদা বাড়ে। এ ছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়টিও এ সময়ে গুরুত্ব পায়। ক্রেতাদের মৌসুমি চাহিদা বিবেচনায় নিয়ে এ আয়োজন করেছে স্বপ্ন।

    প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি শীতের প্রয়োজনীয় সামগ্রীও সাশ্রয়ী দামে কেনার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

    স্বপ্নের নির্ধারিত আউটলেটগুলোতে এ অফার পাওয়া যাচ্ছে। পণ্যের ধরন, ব্র্যান্ড ও ছাড়ের বিস্তারিত জানতে নিকটস্থ স্বপ্ন আউটলেট অথবা প্রতিষ্ঠানটির অফিশিয়াল যোগাযোগমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন