সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন

    সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় শনিবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা আদালত তাঁর গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন।

    এ ঘটনায় ১৩ নভেম্বর বান্দ্রা থানায় অভিযোগ করেন সোনাক্ষী। তাঁর অভিযোগ, দিল্লির এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিকৃত ছবি ছড়িয়ে দিয়েছেন। অভিযুক্তের নাম আরিয়ান দীপক জৈন।

    দিল্লির শাহদারার জগৎপুরী থানাসংক্রান্ত একটি মামলায় শনিবার সকাল ১০টা ১১ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মুম্বাইয়ে নিয়ে বান্দ্রা আদালতে হাজির করা হয়।

    শুনানিতে পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশের দাবি, অভিনেত্রীর অশ্লীল ছবি তৈরিতে কোন মাধ্যম বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি ঘটনার আরও তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে।

    তবে পুলিশের আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবী। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে আরিয়ানকে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং গ্রেপ্তারের কারণও জানানো হয়নি। তাঁকে গোপনে বিমানে দিল্লি থেকে মুম্বাইয়ে আনা হয়েছে। অথচ আইন অনুযায়ী, এক রাজ্যে গ্রেপ্তার করা হলে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে প্রথমে হাজির করার নিয়ম রয়েছে।

    সোনাক্ষীর প্রভাবের কারণে পুলিশ তাড়াহুড়ো করে এ পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ করেন অভিযুক্তের আইনজীবীরা।

    আদালত পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তকে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির না করেই সরাসরি মুম্বাইয়ে আনা হয়েছে। আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়ে তদন্তকারী সংস্থা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

    আদালতের পর্যবেক্ষণ, শুধু তদন্তের প্রয়োজনে কাউকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা যায় না। বিশেষ করে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এসব বিবেচনায় আরিয়ান দীপক জৈনের গ্রেপ্তার অবৈধ ঘোষণা করে তাঁকে মুক্তির নির্দেশ দেন আদালত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন