সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির

    ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের আনতালিয়ায় জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মিলিব্যান্ডের আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। সে কারণে তাঁর বসার ভঙ্গি নিয়ে ভুল ধারণা তৈরি হয়ে থাকতে পারে। তবে তাঁর আচরণে কোনো ধরনের অসৌজন্য ছিল না; বরং আন্তরিকতার প্রকাশ ঘটেছে।

    প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ নিয়ে রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

    সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান।

    জবাবে হুমায়ুন কবির বলেন, এড মিলিব্যান্ডকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। গত দুই সপ্তাহে কমনওয়েলথের একটি সাইডলাইন বৈঠক এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়—দুই দফায় তাঁর সঙ্গে দেখা হয়েছে।

    প্রতিমন্ত্রীর ভাষ্য, এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, জনগণের ভোটে নির্বাচন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রাকে তিনি ইতিবাচকভাবে দেখেন।

    হুমায়ুন কবির বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও নতুন দায়িত্ব পেয়েছেন। বৈঠকে বসার সময় তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। সে কারণেই হয়তো বসার ভঙ্গি নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে। তবে এর মধ্যে বেয়াদবি বা অসৌজন্যের কোনো বিষয় ছিল না।

    এ সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসার ঘটনার প্রসঙ্গও টানেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতে ভুট্টো যেভাবে দম্ভের সঙ্গে বঙ্গবন্ধুর সামনে পা তুলে বসেছিলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার কোনো তুলনা চলে না। এটি নিছক আসনের অবস্থানজনিত বিষয়।

    এ নিয়ে আলোচনা করে একটি ইতিবাচক আলোচনাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন