বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হুথি হামলা মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

    হুথি হামলা মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার গারগাশ এ আহ্বান জানিয়েছেন।

    সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারগাশ বলেন, সংঘাতের শুরু থেকেই আগ্রাসনকারীরা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে। তাদের ধারণা, উপসাগরীয় দেশগুলো যেকোনোভাবে সংঘাত এড়িয়ে চলতে চায়। তবে এখন স্পষ্ট যে, এসব দেশও হামলার লক্ষ্যবস্তু এবং তাদের নিরাপত্তা পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

    সৌদি আরবে ধারাবাহিক হুথি হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর ঐক্য এবং সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

    গারগাশ বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব, যা উপেক্ষা করা বা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করার সুযোগ নেই। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা এবং সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি অন্য পক্ষকে সীমা অতিক্রম করতে উৎসাহিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

    সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমান—এই ছয়টি দেশ নিয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) উপসাগরীয় অঞ্চলের একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।

    সৌদি-হুথি সংঘাতের পটভূমি

    সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সংঘাত রয়েছে। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। পরের বছর তারা দেশের উত্তরাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে তৎকালীন প্রেসিডেন্ট আবদারাব্বুহ মনসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন। হাদির সরকারকে পুনর্বহালের লক্ষ্যে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে। সংযুক্ত আরব আমিরাতও ওই জোটের অংশ ছিল।

    ২০১৯ সাল থেকে আমিরাত ধাপে ধাপে ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার শুরু করে। পরে দেশটি জোটের সামরিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ কমিয়ে আনে। বর্তমানে ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সমর্থক বাহিনী সক্রিয়।

    ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনায় উত্তেজনা আবারও বাড়তে থাকে। সাম্প্রতিক হামলা ও পাল্টাপাল্টি পদক্ষেপে পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    নিরাপত্তা ও বাণিজ্যপথ নিয়ে উদ্বেগ

    প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর থেকে সৌদি আরবের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি গোষ্ঠী। এসব হামলায় দেশটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে বিঘ্ন ঘটলে জ্বালানি পরিবহন ও আঞ্চলিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত শনিবার, রোববার ও সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১৪ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে হতাহত ও হামলার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

    এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা। তাঁর বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তাকে পৃথক কোনো দেশের একক দায়িত্ব হিসেবে না দেখে সম্মিলিতভাবে মোকাবিলার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

    সূত্র: খালিজ টাইমস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন