বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইরানের নেতৃত্ব নিয়ে ‘বাড়াবাড়ি’ করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানের নেতৃত্ব নিয়ে ‘বাড়াবাড়ি’ করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এর ফলে এখন ইরানের সঙ্গে শান্তি আলোচনা করতে উপযুক্ত কর্মকর্তা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।

    সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী প্রচারণা সমাবেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না, ইরানে কাদের সঙ্গে কাজ করছি। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না।”

    ট্রাম্প আরও বলেন, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র যাঁদের বিবেচনায় রেখেছিল, তাঁদের কেউই ওই পদে বসতে রাজি হচ্ছেন না। ফলে কার সঙ্গে আলোচনা করা হবে, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

    তবে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নিজের আগের দাবিও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, গত প্রায় আট মাসের যুদ্ধে ইরান বিমানবাহিনী হারিয়েছে এবং দেশটির নৌবাহিনীর ১৫৯টি জাহাজই ধ্বংস হয়েছে। ট্রাম্পের ভাষায়, ইরানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলো এখন “সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে”।

    এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবং পারস্য ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এসব হামলার জন্য ইরানের প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করা হচ্ছে।

    ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগর এলাকায় অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

    সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, আলজাজিরা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন