বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন

    স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, উন্নয়ন সহযোগিতা, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং সংসদীয় কার্যক্রমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

    বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইউএনডিপি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে অবদান রাখছে। জাতীয় সংসদকে সম্পৃক্ত করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায়ও ইউএনডিপি ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।

    দেশের অতীত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের মতো ঘটনায় মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্ত প্রতিবেদনে বিগত সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনার চিত্র উঠে এসেছে বলেও জানান স্পিকার।

    রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অবস্থানের কারণে দেশের অর্থনীতি ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউএনডিপির কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।

    ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, সময়ের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা জোরদার করতেও ইউএনডিপি সমন্বিতভাবে কাজ করছে।

    বর্তমান সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচিতিমূলক কর্মসূচি ও প্রশিক্ষণ আয়োজনে ইউএনডিপি সহযোগিতা দিতে প্রস্তুত। সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার মাধ্যমে লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং আধুনিক ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর বিষয়েও সংস্থাটি আগ্রহী।

    বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মসূচি এবং জ্বালানি নিরাপত্তা নিয়েও মতবিনিময় হয়। এ সময় স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বিভিন্ন বিলের আলোচনায় নিজেদের মতামত তুলে ধরছে। নারী সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তাঁরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

    স্পিকার আরও জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে আগামী চার বছরের জন্য নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

    বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপি ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন