বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

    হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    গোলাম পরওয়ার বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে নিজেদের সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা তুলে ধরেছেন। তাঁদের বক্তব্য শুনে জামায়াত আমির এসব সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

    তিনি বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

    গোলাম পরওয়ার বলেন, শুধু রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখা ডা. শফিকুর রহমানের সাংবিধানিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বিরোধীদলীয় নেতারও এ দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

    তিনি আরও বলেন, ৫ আগস্টের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও মন্দিরের নিরাপত্তায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন সম্প্রদায়টির নেতারা।

    গোলাম পরওয়ারের ভাষ্য, মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা বিভিন্ন স্থানে বৈষম্য, বঞ্চনা ও নানা অসুবিধার কথা তুলে ধরে সহযোগিতা চেয়েছেন। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল একসঙ্গে তাঁদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াত আমির। এ বিষয়ে ভবিষ্যতেও মতবিনিময় অব্যাহত রাখা এবং তাঁদের কথা শোনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    সভায় সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী শারদীয় দুর্গোৎসবের আগে হিন্দু সম্প্রদায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগকে স্বাগত জানান।

    তিনি বলেন, বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা।

    সুব্রত চৌধুরী বলেন, জামায়াত আমিরের বক্তব্য ও উদ্যোগে তাঁরা সন্তুষ্ট। ভবিষ্যতে এসব বিষয়ে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করেন।

    ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করেন। তবে মসজিদের খুতবায় মুসলিম নেতারা সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা তুলে ধরলে তা বাস্তবে আরও কার্যকর হবে বলে তিনি মনে করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন